এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি ইটের গাঁথুনিতে জড়িয়ে আছে আমাদের স্বপ্ন । এটি এমন এক স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে প্রথাগত শিক্ষার বাইরে এসে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা বিকাশে সর্বোচ্চ সুযোগ পাবে । সুযোগ পাবে নিজেদের বিকাশিত করার, বহির্বিশ্বের উপযুক্ত করে নিজেকে মেলে ধরার ।
একটি স্কুল নির্ধারণ করে দেয় একটি জাতি উন্নতির কোন স্তরে নিজেদের নিয়ে যেতে পারবে । শিক্ষার কাঁধে ভর দিয়েই আমাদের সমস্ত অর্জন । আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার সেই কাঁধকে শক্তিশালী করে চলেছে নিরন্তরভাবে । আর এক্ষেত্রে আমাদের সুশিক্ষিত শিক্ষক মণ্ডলী, আধুনিক শ্রেণিকক্ষ এবং নিরাপদ পরিবেশ সবথেকে বড় ভূমিকা পালন করে চলেছে ।
খুব প্রচলিত একটা প্রবাদ আছে, "Rome wasn’t built in a day" ঠিক একইভাবে আমার এই স্বপ্ন একদিনে আজকের এই পরিণতি পায়নি । দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা আর একাগ্রতাই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আজকের রূপ দিয়েছে ।
আমি বিশ্বাস করি, এই প্রজন্ম আমাদের অনেক কিছুই দিতে পারবে । তবে এজন্য প্রয়োজন সঠিক পরিচর্যা, নির্দেশনা ও সৃজনশীলতা বিকাশের উপযুক্ত পরিবেশ । আর এই তিনের সমন্বয়ে একজন শিক্ষার্থী আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে উঠবে । দেশ, জাতি ও পরিবারের জন্য সম্পদে পরিণত হবে । আর আমাদের রাইজিং সান মডেল স্কুল তাদের সমস্ত কার্যক্রম এই উদ্দেশ্যেই পরিচালনা করে থাকে ।
শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণের যৌথ প্রয়াস ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি আশা করা যায় না । তাই অভিভাবক মহলের কাছে আমাদের প্রত্যাশা উৎসাহ ও প্রেরণামূলক সহযোগিতা । তবেই শিক্ষক-শিক্ষিকাগণ তাদের সঠিক শিক্ষা প্রয়োগ করে ছাত্র-ছাত্রীদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবে । নতুন বছর আপনার সন্তানের শিক্ষাজীবন আরও উজ্জ্বল হোক এবং একই সাথে তার যথাযথ মানসিক বিকাশ হোক এই প্রত্যাশাই করছি ।